ফরমালিন দূর করুন মাত্র ১৫ মিনিটে ! আপনার পরিবারকে রাখুন ফরমালিন মুক্ত।

 ফরমালিন দূর করুন মাত্র ১৫ মিনিটে ! আপনার পরিবারকে রাখুন ফরমালিন মুক্ত।

কিছু অসাধু ব্যবসায়ী তাদের অতি মুনাফা লোভকে সামলাতে না পেরে আমাদের অতি প্রয়োজনীয় খাবারে ফরমালিন নামক বিষ মিশিয়ে প্রতিনিয়ত আমাদের স্বাস্থ্যকে ঠেলে দিচ্ছে ঝুঁকির দিকে। আর বাজার থেকে এইসব শাকসবজি, ফলমুল না কিনে থাকার কোন উপায় নেই। শাকসবজি, ফলমুল কিংবা মাছ যে কোনো কিছু কিনতে গিয়ে সবাই যখন আতংকে তাই আপনাদের নতুন একটি পদ্ধতি জানিয়ে দেওয়া হবে যা অনুকরন করে আপনি থাকতে পারেন নিশ্চিন্তে। আপনার হাতের কাছে যদি থাকে ভিনেগার আর রান্না বসানোর আগে মাত্র ১৫ মিনিট সময়, তাহলেই আপনার পরিবারকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন ফরমালিনসহ যে কোনো ক্ষতিকর রাসায়নিক দ্রব্য থেকে।

পদ্ধতি:
এক লিটার পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে শাকসবজি, ফলমুল কিংবা মাছ ১৫ মিনিট রাখুন এবং এরপর ধুয়ে নিন ভালো করে। ব্যাস! সব খাবার এখন ফরমালিনসহ যে কোনো বিষাক্ত রাসায়নিক মুক্ত।এ পদ্ধতিটির বিষয়ে মাইন্ডস.কম সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে উল্লেখ করেছে, ভিনেগার একটি শক্তিশালী এসিড জাতীয় পদার্থ হওয়ায় এটি যে কোনো ব্যাকটেরিয়ার ৯৮শতাংশ দূর করতে পারে।ভিনেগারের এই জীবাণু নাশকতার জন্যই এটা আপনার পরিবারকে রাখবে সুরক্ষিত।খোঁজ করুন ঘরে ভিনেগার আছে তো? না থাকলে আজই নিয়ে আসুন।আর নিশ্চিন্ত থাকুন

>>ভিনেগার না থাকলে ফল খাওয়ার আগে লবণ - পানিতে ফল ভিজিয়ে রাখতে পারেন ১০ মিনিট। এতে ফরমালিন মুক্ত হবে অনেকখানি।

>>বিশুদ্ধ পানিতে প্রায় ১ ঘন্টা মাছ ভিজিয়ে রাখলে ফরমালিন মুক্ত হবে প্রায় ৬১ ভাগ।আর বিশুদ্ধ লবণ -পানিতে প্রায় ১ ঘন্টা মাছ ভিজিয়ে রাখলে ফরমালিন মুক্ত হবে প্রায় ৯১ ভাগ।
অপরদিকে প্রথমে চাল ধোয়া পানিতে ও পরে বিশুদ্ধ পানিতে চাল ধোয়ে নিলে ফরমালিনের মাত্রা কমে যায় প্রায় ৭১ ভাগ।

তবে সবচেয়ে উত্তম ও সহজ পদ্ধতি হচ্ছে ভিনেগার ব্যবহার। বাসায় ভিনেগার না থাকলে আজই কিনে নিয়ে আসুন।আর জানিয়ে দিন আপনার পরিবারকে,পাশাপাশি আপনার পরিবার ও সন্তানদের রাখুন ফরমালিন নিশ্চিত ফরমালিন মুক্ত।

Post a Comment

0 Comments